শ্রীশ্রী দুর্গাবাড়ি মন্দির পরিচালনা কমিটির সাথে মতবিনিময় করেছেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন। সোমবার রাত ৮ টায় ব্যারিস্টার এম এনামুল কবির ইমনের বাসভবনে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন, মন্দির পরিচালনা কমিটির সভাপতি বিকাশ চৌধুরী ভানু, সাধারণ সম্পাদক চন্দন চক্রবর্তী, উপদেষ্টা অ্যাড. স্বপন কুমার দেব সহ অন্যান্য সদস্যরা।
সভায় ব্যারিস্টার এম এনামুল কবির ইমন দুর্গাবাড়ি মন্দির উন্নয়নে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। প্রেস বিজ্ঞপ্তি