- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দুর্গোৎসবে নিরাপত্তা নিশ্চিত করতে স্মারকলিপি প্রদান

স্টাফ রিপোর্টার
সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সার্বজনীন শারদীয় দুর্গোৎসব উদযাপনে নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে কেন্দ্রীয় কমিটির স্মারকলিপির অনুলিপি প্রদান করেছে বাংলাদেশ মহিলা পরিষদ সুনামগঞ্জ জেলা শাখা।
বুধবার দুপুরে কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. ফওজিয়া মোসলেম ও সাধারণ সম্পাদক মালেকা বানু সাক্ষরিত এ অনুলিপি প্রদান করেন জেলা মহিলা পরিষদের নেতৃবৃন্দ।
এসময় জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক অসিম চন্দ্র বণিক ও পুলিশ সুপারের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ।
এসময় উপস্থিত ছিলেন জেলা মহিলা পরিষদের সভাপতি গৌরী ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক শরীফা আশ্রাফী, সাংগঠনিক সম্পাদক পাঞ্চালী চেšধুরী, লিগ্যাল এইড সম্পাদক রাশিদা বেগম, ভারপ্রাপ্ত প্রশিক্ষণ সম্পাদক সবিতা বীর।

  • [১]