- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দুর্গোৎসব উপলক্ষে বিশ্বম্ভরপুরে সভা

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সফর উদ্দিন।
উপজেলা নির্বাহী অফিসার মো. সাদি উর রহিম জাদিদ’র সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন পূজা কমিটির নেতৃবৃন্দ।
বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) আসমা বিন্তে রফিক, থানার অফিসার ইনচার্জ মো. ইকবাল হোসেন, উপজেলা প্রকৌশলী মো. মুখলেছুর রহমান সরদার, পলাশ ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল কাইয়ূম, বাদাঘাট (দঃ) ইউনিয়ন চেয়ারম্যান মো. এরশাদ মিয়া, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, উপজেলা প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা মো. সফিকুল ইসলাম, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মো. মাহবুব, ফতেপুর ইউনিয়ন সদস্য মনসুর আলম চৌধুরী, পূজা কমিটির রাকেশ হাজং, সুকেশ পাল, সুব্রত মৈত্র প্রমুখ।

  • [১]