স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) উদ্যোগে রবিবার জেলা পর্যায়ে দুর্নীতিবিরোধী স্কুল বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। পৌর শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে পাঁচটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়।
সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রবীণ শিক্ষক ধূর্জটি কুমার বসু। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করে জেলা দুপ্রকের সভাপতি নূরুর রব চৌধুরী। দুপ্রকের জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খলিল রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে, প্রবীণ শিক্ষক যোগেশ্বর দাশ, দুপ্রকের সদস্য এনামুল হক চৌধুরী ও মো. রাজু আহমেদ। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন কবি ও লেখক সুখেন্দু সেন, শিক্ষক সঞ্চিতা চৌধুরী ও মো. মশিউর রহমান। প্রতিযোগিতায় বিজয়ী হয় শহরের সরকারি সতীশ চন্দ্র বালিকা উচ্চবিদ্যালয়। রানাআপ হয় এইচ এম পি উচ্চবিদ্যালয়। পরে অতিথিরা তাদের হাতে পুরস্কার তুলে দেন।