- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দুর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের দীর্ঘ মানববন্ধন

ছাতক প্রতিনিধি
ছাতকে দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ দুর্নীতি বিরোধী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। উপজেলা প্রশাসনের সহযোগিতায় শুক্রবার সকাল সাড়ে ৯ টা থেকে দুই ঘণ্টা ব্যাপি মানববন্ধন কর্মসূচীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ে বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সাবেরা       
 আক্তার, দুর্নীতি দমন কমিশনের সিলেট বিভাগীয় পরিচালক শিরীন পারভিন চৌধুরী, ছাতক উপজেলা পরিষদ চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, জেলা পরিষদের মহিলা সদস্য নুরুন্নাহার চৌধুরী চিনু, জেলা উদীচীর সভাপতি শীলা রায়, অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নুরুর রব চৌধুরী, জেলা সচেতন নাগরিক কমিটির সভাপতি পরিমল কান্তি দে, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া, ছাতক বহুমুখী মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মঈনুল হুসেন চৌধুরী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ফয়জুল ইসলাম প্রমুখ।
এ সময় দুর্নীতিবিরোধী শপথ বাক্য পাঠ করান ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সাবেরা আক্তার।

  • [১]