দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজারে শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতি প্রতিরোধ স্লোগান সম্বলিত খাতা, জ্যামিতি বক্স্র ও স্কেল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে টেংরা মাধ্যমিক বিদ্যালয়ে জেলা প্রশাসন ও সিলেট দুর্নীতি দমন কমিশন কার্যালয়ের সহযোগিতায় এসব উপকরণ বিতরণ করা হয়।
বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি দোয়ারাবাজার ডিগ্রি কলেজের প্রভাষক সের মাহমুদ ভুইয়ার সভাপতিত্বে ও ক্রিড়া শিক্ষক হারুন রশিদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে এসব উপকরণ বিতরণ করেন জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক
বলেন,‘ ডিজিটাল বাংলাদেশ গড়তে দুর্নীতিমুক্ত সমাজ গঠন করতে হবে। আর সেই অনিয়ম-দুর্নীতি রুখতে আমাদের সবাইকেই দায়িত্ব নিতে হবে। দুর্নীতিমুক্ত সমাজের জন্য একটি ব্যাধিতে পরিণত হয়েছে। দুর্নীতিকে বিদায় দিতে নতুন প্রজন্মকে আদর্শ দেশপ্রেমিক ও চরিত্রবান করে গড়ে তুলতে হবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিভাগীয় পরিচালক দুর্নীতি দমন কমিশন বেগম নিরু সামছুন নাহার, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীর প্রতীক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. শফিউল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) প্রশান্ত কুমার বিশ্বাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মেহের উল্লাহ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আছকির মিয়া, সাধারণ সম্পাদক ছাদিকুল ইসলাম।
উপস্থিত ছিলেন লক্ষিপুর ইউনিয়নের চেয়ারম্যান আমিরুল হক, আব্দুল মজিদ বীর প্রতীক, সুরমা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাজাহান মাষ্টার, সুরমা ইউনিয়নের চেয়ারম্যান খন্দকার মামুনুর রশিদ, মুহিবুর রহমান মানিক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ উদ্দিন, যুব লীগের যুগ্ম আহবায়ক টেংরা প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি বজলুল মামুন প্রমুখ।
এদিকে ঢাকা আহছানিয়া মিশন ৩ কর্মসুচির আয়োজনে কেয়ার বাংলাদেশ সৌহার্দ্য ৩ কর্মসুচির সহযোগিতায় ইউএসএআইডি এবং সরকারের অর্থায়নে দুর্যোগকালীন আগাম সংকেত চিহ্নিতকরণ ও উদ্ধার উপকরণ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের সহধর্মীনি লুবনা আফরোজ, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীর প্রতীক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. শফিউল আলম।