লন্ডন প্রতিনিধি
দুর্বৃত্তদের গুলি এবং ছুরিকাঘাতে লেবার দলীয় এমপি জো-কস্ক (৪১) মারা গেছেন। তিনি ইংল্যান্ডের ওয়েস্ট ইয়র্কশায়ারের ব্যাটলি ও স্পিন এলাকা থেকে লেবার পার্টির নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। বৃহস্পতিবার দুপুরে তার নির্বাচনী এলাকায় হামলাকারীরা তাঁকে গুলি এবং ছুরিকাঘাত করলে তিনি গুরুতর আহত হন। দ্রুত তাঁকে হাসপাতালে নেয়া হলে কয়েক ঘণ্টা পর মারা যান। কেন এই হত্যাকান্ড তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না । জো কক্স ব্রিটিশ পার্লামেন্টের সিরিয়া বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি ছিলেন। তবে তাঁর ওপর কেন বা কারা হামলা চালিয়েছিল- এ বিষয়ে প্রাথমিকভাবে কিছু জানা যায়নি। নির্বাচনী এলাকা ওয়েস্ট ইয়র্কশায়ারের ব্রিস্টলে স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরে জো কক্সের ওপর হামলার ঘটনা ঘটে। জো কক্সের নির্বাচনী এলাকার পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি।
জানা গেছে, এই ঘটনার সময় ৭৭ বছর বয়সী আরো এক ব্যক্তি আহত হয়েছেন। এলাকটি পুলিশ ঘিরে রেখেছে। এ হামলার নিন্দা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেবিড ক্যামরুন ও লেবার নেতা জেরেমি করবিন। জানা গেছে নিহত এমপির দুটি শিশু সন্তান রয়েছে।