- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দুর্বৃত্তদের দেয়া আগুনে সিএনজি অটো রিক্সা ভষ্মিভূত

ছাতক প্রতিনিধি
ছাতকে দূর্বৃত্তদের দেয়া আগুনে একটি সিএনজি চালিত অটো রিক্সা ভষ্মিভূত হয়েছে। গত বুধবার গভীর রাতে রাড়ির আঙ্গিনায় রাখা অটো রিক্সাটিতে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের চেচান গ্রামে। রাতে অনেক চেষ্টা করেও অটো রিক্সাটি আগুনে পুড়া থেকে রক্ষা করতে পারেনি গাড়ির মালেকের স্বজনরা। এ ঘটনায় অটো রিক্সার মালিক গ্রামের মৃত ময়না মিয়ার পুত্র আবরু মিয়া জাউয়া পুলশ তদন্ত কেন্দ্রে একটি জিডি এন্ট্রি (নং-২৫৫) করেছেন।
বুধবার রাতে স্বজন রাজু মিয়ার বাড়ির উঠানে অটো রিক্সা রেখে যান আবরু মিয়া। গভীর রাতে কে বা কারা উঠানে রাখা অটো রিক্সায় আগুন ধরিয়ে দেয়। এতে গাড়িটির সকল গুরুত্বপূর্ন অংশ ভষ্মিভূত হয়।

  • [১]