স্টাফ রিপোর্টার
জেলা শিল্পকলা একাডেমীর হাছনরাজা মিলনায়তনের সামনে তিন লোক করি রাধারমণ দত্ত, হাছন রাজা, শাহ আব্দুল করিমের ভাস্কর্যের পাশাপাশি জ্ঞানের সাগর বাউল দুর্ব্বিণ শাহের ভাস্কর্য নির্মাণ করা হচ্ছে। জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমীর উদ্যোগে এই ভাস্কর্য স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার থেকে চার দিনব্যাপি লোক উৎসব সফল করতে বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমীর সভাপতি শেখ রফিকুল ইসলাম। জেলা প্রশাসক জানান, জেলার চার লোক কবিকে সবার মাঝে তোলে ধরা ও সম্মান জানানোর জন্য এই উদ্যোগ নেয়া হয়েছে।