স্টাফ রিপোর্টার
বেসরকারি উন্নয়ন সংস্থা ইউএনএফপিএ’র অর্থায়নে সিএনআরএসের আয়োজনে দুর্যোগে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
এ্যাকশন এইডের সহযোগিতায় রবিবার দুপুরে শহরের একটি প্রশিক্ষণ সেন্টারে এই কর্মশালার আয়োজন করা হয়। প্রশিক্ষণ কর্মশালায়
কেয়ার বাংলাদেশ, সিএনআরএস, ভার্ড, ইরা, নারী উন্নয়ন ফোরাম, রেডক্রিসেন্ট, ইসলামিক রিলিফ, পদ্মা, উপমা, সুজন, রাস, আহছানিয়া মিশনের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে নানা বিষয় তুলে ধরেন- ইউএনএফপিএ’র সুনামগঞ্জ জেলার মাঠ কর্মকর্তা ডা. মো. শাহীন আখতার, এ্যাকশন এইড বাংলাদেশ’র উইম্যান রাইটস এ্যান্ড জেন্ডার ইকুইটি বিভাগের ডেপুটি ম্যানেজার তাসলিমা আক্তার ও একই প্রতিষ্ঠানের ফোলো মুশাররাথ মুনির মৌ।