স্টাফ রির্পোটার
দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, জেলা প্রশাসন ও পপির যৌথ আয়োজনে পরামর্শ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বুধবার সকাল ১০ টায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় দুর্যোগ ব্যবস্থাপনা এসওডি সম্পর্কে তথ্য উপাত্ত উপস্থাপন করেন, অধিদপ্তরের উপপরিচালক নুরুন নাহার চৌধুরী ও শায়লা ইয়াসমীন। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ড্যামেজ ও নীড এসেসম্যান্ট বিশেষজ্ঞ আব্দুল লতিফ খান এর সঞ্চালনায় দুর্যোগ ঝুঁকি হ্রাস সম্পর্কে উপস্থাপনা তুলে ধরেন অক্সফামের আইও সুবর্ণা শাহা ও পপির প্রজেক্ট ম্যানেজার শেখ কামরুজ্জান । অক্সফাম বাংলাদেশের সহযোগিতায় অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুজ্জামান, সদর উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান, সিভিল সার্জন আশুতোষ দাস, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.বেলাল হোসেন, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স সুনামগঞ্জ এর উপ পরিচালক মো.জাবেদ হোসেন, সদর উপজেলা পিআইও মানিক মিয়া, জি এম ওয়ালিউল ইসলাম, আনোয়ারপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রতন কুমার মিস্ত্রি, সাংবাদিক আকরাম. উদ্দিন ও শহীদ নূর আহমেদ প্রমুখ।