- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দুর্যোগ ঝুঁকি প্রশমন বিষয়ক ভার্চ্যুয়াল কর্মশালা

স্টাফ রিপোর্টার
জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের উদ্যোগে শনিবার ‘দুর্যোগ ঝুঁকি প্রশমন বিষয়ক’ ভার্চ্যুয়াল কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান আলোচক ছিলেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক শাহীন ইসলাম এনডিসি।
জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক নজরুল ইসলামের সঞ্চালনায় আলোচক ছিলেন দুর্যোগ বিশেষজ্ঞ আব্দুল লতিফ খান, উন্নয়ন সংগঠন বিএনএমআরসি’র প্রধান নির্বাহী এ.এইচ.এম. বজলুর রহমান, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি পঙ্কজ কান্তি দে, পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাশমির রেজা, প্রথমআলোর স্টাফ রিপোর্টার খলিল রহমান প্রমুখ।

  • [১]