স্টাফ রিপোর্টার
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা—কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ের লক্ষে জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে স্মারক লিপি প্রদান করেছে সুনামগঞ্জ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা—কর্মচারীবৃন্দ।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরীন সংযুক্ত কর্মকর্তা কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কাছে এই স্মারকলিপি প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা ত্রাণ কর্মকর্তা শফিকুল ইসলাম, সুনামগঞ্জ সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মানিক মিয়া প্রমুখ।