স্টাফ রিপোর্টার
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম আজ সুনামগঞ্জে আসছেন। মন্ত্রীর একান্ত সচিব মো. আবু তাহের (যুগ্ম সচিব) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
শুক্রবার সকাল সাড়ে ১০টায় সার্কিট হাউজে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা ২০১৬-২০ খসড়া প্রণয়নের লক্ষ্যে মতবিনিময় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন তিনি। বিকাল ৩টায় ছাতক উপজেলায় সাম্প্রতিক সময়ের বন্যা পরিস্থিতি পরিদর্শন করবেন মন্ত্রী।