- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দুস্থ অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ

স্টাফ রিপোর্টার
দুস্থ অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও  নগদ অর্থ বিতরণ করেছে সদর উপজেলা প্রকল্প  ব্যবস্থাপনা অফিস। জেলা প্রশাসনের অর্থায়নে মঙ্গলবার সকালে সদর উপজেলা পরিষদ উপজেলা পরিষদ প্রাঙ্গণে ৬টি অসহায় পরিবারকে ঢেউটিন ও  নগদ অর্থ বিতরণ করা হয়। এসময় প্রতি পরিবারকে দেড় বান ঢেউটিন ও নগদ ৪ হাজার ৫শত টাকা দেয়া হয়।
ঢেউটিন ও  নগদ অর্থ বিতরণকালে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার কাইজার মোহাম্মদ ফারাবি, সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বজলুল কাদির শিহাব, উপজেলা ভূমি কর্মর্কতা মামুন খন্দকার ।
এদিকে দুপুরে উপজেলার সুরমা ইউনিয়নে জগন্নাথপুর ও মঈনপুর গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের মাধ্যে শুকনো খাবার বিতরণ করেছে সদর উপজেলা প্রশাসন। এসময় উপস্থিত ছিলেন সুরমা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর ছত্তার (ডিলার) ও এজরা এ্যাকটিভসিটিজেন্স’র সভাপতি শহীদনূর আাহমেদ।

  • [১]