- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দেখার হাওরে পিআইসি সভাপতি আটক, মুচলেকায় মুক্ত

দক্ষিণ সুনামগঞ্জ অফিস
জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার দেখার হাওরে উতারিয়া ক্লোজারের পিআইসি কমিটির সভাপতি আব্দুল মতিনকে আটক করে পরে মুচলেকায় মুক্তি দেয়া হয়েছে। তিনি আস্তমা গ্রামের মৃত সমর আলীর পুত্র।
সোমবার দুপুরে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরীর নেতৃত্বে একটি পরিদর্শন টিম দেখার হাওরের ২২ নং পিআইসির অধীনে ফসল রক্ষা বাঁধ পরিদর্শন কালে ত্রুটি পূর্ণ বাঁধ ও পানি উন্নয়ন বোর্ডের নিয়ম
অনুযায়ী বাঁধ নির্মাণ না করায় তাকে আটক করা হয়। পরবর্তীতে রাত ৮ ঘটিকার সময় শর্ত সাপেক্ষে মুচলেকায় মুক্তি প্রদান করা হয়।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার শাম্মী আটকের সত্যতা নিশ্চিত করেন।

  • [১]