স্টাফ রিপোর্টার
মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জেলার বিভিন্ন হাওরে পোনা মাছ অবমুক্তকরণ শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুর সদর উপজেলার দেখার হাওরে জেলা মৎস্য অফিসের উদ্যোগে পোনা মাছ অবমুক্ত করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ ও মৌলভবাজার সংরক্ষিত মহিলা আসনের সাংসদ অ্যাড. শামছুন্নাহার রব্বানী শাহানা। আরো উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা শঙ্কর রঞ্জন দাশ, মৎস্য কর্মকর্তা সীমা রাণী বিশ্বাস, অশোক কুমার দাস ও মোস্তফা মিয়া প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাড.শামছুন্নাহার রব্বানী শাহানা বলেন,‘ প্রধানমন্ত্রীর নির্দেশে হাওরের ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত আছে। হাওরে মৎস্য সম্পদ বৃদ্ধির জন্য দেখার হাওরে এক টন পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। দেশকে এগিয়ে নিতে সরকার সব ধরনের চেষ্টা করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।