- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দেলোয়ার শিক্ষা উপকরণ ও অর্থ সহয়তা পেল

স্টাফ রিপোর্টার
বুধবার দৈনিক সুনামগঞ্জের খবর এর শেষ পৃষ্ঠার কর্নারে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম আব্দুল্লাহ বিন রশিদের লেখা ‘টাঙ্গুয়ার পাড়ের মানবিক গল্প, একজন দোলোয়ার ও টাঙ্গুয়ার ব্যবস্থাপনা’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদন পড়ে উৎসাহিত হয়ে দেলোয়ারের জন্য কিছু উপহার সামগ্রী (কয়েক দিস্তা খাতা ও এক ডজন কলম, একটি স্কুল ব্যাগ, একটি জ্যামিতি বক্স, একটি প্যান্ট, শার্ট, বিস্কুট, ইত্যাদি) পাঠিয়েছেন সালমা জাহান নামের একজন সমাজসেবিকা।   শিশু শিক্ষার্থী দোলোয়ারের সেই উপহার সামগ্রী বুধবার বিকালে তার মা, বাবা, বিদ্যালয়ের শিক্ষক, পরিচালনা কমিটির সভাপতি ও অন্যান্যদের উপস্থিতি হস্তান্তর করেন সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একে এম আব্দুল্লাহ বিন রশিদ। এছাড়াও আরও চারজন শুভাকাঙ্খী দেলোয়ারের পড়াশোনা জন্য নগদ ২৮০০ টাকা প্রদান করেন।  

  • [১]