স্টাফ রির্পোটার
পরিবর্তন চাই সংগঠনের আয়োজনে সারা দেশের ন্যায় সুনামগঞ্জে পালিত হয়েছে“ দেশটাকে পরিষ্কার করি ”দিবস । শহরের কয়েকটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে একটি পরিষ্কার অভিযান পরিচালিত হয়েছে। শনিবার ১১ ঘটিকায় শহরে পৌরচত্তর এলাকা হতে পরিচ্ছন্ন এই অভিযানটি শুরু হয়ে ট্রাফিক পয়েন্ট হয়ে সরকারি এসসি বালিকা উচ্চ বিদ্যালয় এলাকাসহ মমিলুল মউজদীন রোডের চার পাশ ঝাড়– হাতে পরিষ্কার করেন সংগঠনের সদস্যরা। পরিষ্কার অভিযানে এক পর্যায়ে একাত্মতা পোষণ
করে পরিষ্কার অভিযানে যোগ দেন পৌরসভার মেয়র আয়ূব বখত জগলুল। এসময় সেচ্ছাসেবীদের শপথ পাঠ করান পরিবর্তন চাই সংগঠনের জেলা সমন্বয়ক ফাহমিদুর রহমান পান্না। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা রোভার লিডার, জাগরণী মুক্ত রোভার স্কাউটস এর দল নেতা এ হাসান রাজিব, এ্যাকটিভ সিটিজেন্স ইয়ূথ লিডার্স এর সভাপতি শহীদ নূর আহমেদ, কমেডি ক্লাবের সদস্য তুষার, পিয়াল, প্রিয়ণ, বদরুল প্রমুখ।
পরিষ্কার অভিযানে যোগ দেয়, সুনামগঞ্জ কমিডি ক্লাব, জাগরণী মুক্ত রোভার স্কাউটস, ইয়েস গ্রুপ, এ্যাকটিভ সিটিজেন্স, কর্ণিকার মুক্ত রোভার স্কাউটস, সুনামকন্ঠ পাঠক ফোরাম, স্বপ্নাদর্শ।