ছাতক প্রতিনিধি
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন বলেছেন, দেশবাসীর বুকে পাথর চাপা হয়ে বসে আছে একটি অগনতান্ত্রিক সরকার। জুলম-নির্যাতন ও দুর্নীতিতে অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে সরকার শীর্ষস্থানে অবস্থান করছে। এ দেশের মানুষের মুক্তির একটাই পথ হাসিনা সরকারকে ধাক্কা মেরে আস্তাকুরে নিক্ষেপ করা।
তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও জিয়া পরিবারের বিরুদ্ধে সরকারী ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না। এর জন্য সরকারকে চরম মুল্য দিতে হবে।
রবিবার বিকেলে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলায় চার্জশীট প্রদানের প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ মিছিলের অংশ হিসেবে শহরে বিক্ষোভ মিছিল পরবর্তী দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় তিনি বক্তব্য রাখছিলেন।
এর আগে ছাতক পৌর বিএনপি ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে তাকে দেয়া এক সংবর্ধনা সভায় সংবর্ধিত অতিথির বক্তব্যও রাখেন তিনি। পৌর বিএনপির আহবায়ক সৈয়দ তিতুমীরের সভাপতিত্বে ও আহবায়ক কমিটির সদস্য আবুল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহমান, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শামছুর রহমান শামছু, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হিফজুল বারী শিমুল, বিএনপি নেতা কাজী মাও. আব্দুস সামাদ, এসএম লায়েক শাহ, সামছুর রহমান বাবুল, ছাতক সদর ইউনিয়ন বিএনপির সভাপতি জাহেদুল ইসলাম আহবাব, উত্তর খুরমা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আব্দুল আলিম, নোয়ারাই ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক কয়েছ আহমদ, পৌর কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন। বক্তব্য রাখেন, বিএনপি নেতা কাজী মাও. আব্দুস সামাদ, মনির উদ্দিন মেম্বার, আলী হোসেন মানিক, উপজেলা শ্রমিক দলের সাধারন সম্পাদক শফি উদ্দিন, পৌর শ্রমিকদলের সভাপতি মোজাম্মেল হক রুহেল, যুবদল নেতা লিজন তালুকদার, উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদক ফয়জুল আহমদ পাবেল, পৌর ছাত্রদলের সাধারন সম্পাদক আব্দুল মনিম মামনুন, ছাত্রদল নেতা হুসাইন আহমদ প্রমুখ।
সংবর্ধনা সভায় বিএনপি নেতা আজর আলী মেম্বার, হাজী রুহুল আমিন, আব্দুল আউয়াল, শাহজাহান, তানভির আহমদ রাজু, মকবুল হোসেন, কবির আহমদ মধু মিয়া, আবদাল মিয়া, আব্দুস সোবহান, আলাউদ্দিন, মিন্টু ঘোষ, সুলতান মিয়া, শফিক আলী, কুতুব উদ্দিন, মীর কামিল, মোহাম্মদ আলী, রাসেল আহমদ, জয়নাল আবদীন রফিক, হাবিুবুর রহমান রাসেদ, আরিফ বিল¬াহ, এনামুল হক, মনির উদ্দিন রানা, এমরান আহমদ, রুকন মিয়া, মতিউর রহমান, দিলোয়ার হোসেন, নিজাম উদ্দিন, নজরুল ইসলাম, সাইদুল হক রাহেল প্রমুখ উপস্থিত ছিলেন।
বিকেলে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলায় চার্জশীট প্রদানের প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ মিছিলের অংশ হিসেবে সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলনের নেতৃত্বে শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।