- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দেশের উন্নয়নে শেখ হাসিনা সরকারের বিকল্প নেই -পরিকল্পনা মন্ত্রী

ছাতক প্রতিনিধি
পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ স্থানে রেখে এর উন্নয়ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। উন্নয়নের প্রশ্নে সাধারন ও ধর্মীয় শিক্ষাকে সমান গুরুত্ব দেয়া হচ্ছে। তিনি বলেন, গ্রাম ও শহরকে একই ফ্লাটফর্মে নিয়ে আসতে সরকার কাজ করে যাচ্ছে। গ্রামের অন্ধ্যকার দূর করে সরকার ঘরে-ঘরে বিদ্যুতের আলো পৌঁছে দিয়েছে। শহরের মতো গ্রামে-গ্রামে বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করতে সরকার বৃহৎ প্রকল্প হাতে নিয়েছে। যা দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করা হবে। সরকারের একটি মহা প্রকল্প গৃহহীনদের গৃহ এবং ভূমিহীনদের ভূমিসহ ঘর প্রদান কার্যক্রম চলমান রয়েছে।
সিলেট-ছাতক-সুনামগঞ্জ রেল লাইন স্থাপন প্রসঙ্গে মন্ত্রী বলেন, রেল লাইন নিয়ে তার কোন বিরোধ নেই। অধিক মানুষ যেদিকে যোগাযোগ ব্যবস্থার আওতায় আসে এবং ব্যবসা-বাণিজ্যের সুবিধা হয় যে দিকে সেভাবেই রেল লাইন স্থাপন করা হবে। তিনে বলেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন কেউ বাধগ্রস্ত করতে পারবে না। উন্নয়ন ও শান্তির ধারা অব্যাহত রাখতে আগামী সংসদ নির্বানে আবারো নৌকা প্রতীকে ভোট দেয়ার জন্য দেশবাসীর প্রতি আহবান জানান।
শুক্রবার সকালে ৮৫ লক্ষ টাকা ব্যয়ে নব নির্মিত ছাতকের লক্ষিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন আনুষ্ঠানিক উদ্বোধন শেষে বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় এবং বিকেলে ভাতগাঁও ইউনিয়নের হায়দপুর গ্রামে সুরমা কমিউনিটি সেন্টারে ছাতক এডুকেশন ট্রাস্ট ইউকে ও মরহুম গিয়াস মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে এককালীন ১২ লক্ষ টাকার শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
সকালে বিদ্যালয় মাঠে শিক্ষানুরাগী কমিউনিটি নেতা আলহাজ্ব গয়াছুর রহমানের সভাপতিত্বে ও এইচ এম শহীদুল হক শামিমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাড. মিছবাহ উদ্দিন সিরাজ, ছাতক উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, দোয়ারাবাজার উপজেলা চেয়ারম্যান দেওয়ান তানভীর আশরাফী চৌধুরী বাবু, অধ্যক্ষ সুজাত আলী রফিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান, এএসপি সার্কেল বিল্লাল হোসেন, ছাতক পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, পৌর সভার প্যানেল মেয়র তাপস চৌধুরী, গোবিন্দগঞ্জ -সৈদেরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব সুন্দর আলী, উত্তর খুরমা ইউনিয়নের চেয়ারম্যান বিল্লাল আহমদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা মাসুম মিয়া। বিদ্যালয় ভবনের আনুষ্ঠানিক উদ্ভোধন করেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান ও মুহিবুর রহমান মানিক এমপি। সভায় সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল লতিব খান, প্রবাসী আব্দুল খালিক খান, সাংবাদিক তাপস দাস পুরকায়স্থ, হাবিবুর রহমান, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাজী সাজিদুর রহমান, আবুল কালাম, প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশীদ, সাধারণ সম্পাদক আব্দুল আলী, সহসভাপতি বদর উদ্দিন আহমদ, শিক্ষক নুরুল হক, পরেশ দাস, আনোয়ার হোসেন, প্রার্থনা চক্রবর্তী, নাজমিন বেগম, জাকারিয়া, সাফিয়া বেগম, আওয়ামীলীগ নেতা মখলিছুর রহমান, মোশাহিদ আলী, আফজাল হোসেন, মিনহাজ তাপস, অ্যাড. ছায়াদুর রহমান, অ্যাড. মনির উদ্দিন, অ্যাড. শাহাব উদ্দিন, ইশতিয়াক তানভীর, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি শহিদুল ইসলাম, আওয়ামীলীগ নেতা কুহিন চৌধুরী, আনিসুর রহমান চৌধুরী সুমন, মঞ্জু মিয়া, সাইফ উদ্দিন, ইকবাল হোসেন, আবুল মুনঈম, এহসানুল হক মিলন, শহীদুল হক জনি প্রমুখ উপস্থিত ছিলেন।
বিকেলে হায়দরপুর কমিউিনিটি সেন্টারে শিক্ষাবৃত্তি প্রদান অনিুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া।
ট্রাস্টি রফিক হায়দারের পরিচালনায় বৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান।

  • [১]