- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দেশের মানুষ ডিজিটাল সুবিধা ভোগ করছে -এমপি মানিক

ছাতক প্রতিনিধি
এমপি মুহিবুর রহমান মানিক বলেছেন,‘বর্তমানে দেশের মানুষ ডিজিটাল বাংলাদেশের সুবিধা ভোগ করছে। ডিজিটাল বাংলাদেশ নিয়ে যারা এক সময় উপহাস করতো এখন তারাও সাচ্ছন্ধ্যে এ সুবিধা গ্রহন করছে। তথ্য-প্রযুক্তির অংশ হিসেবেই প্রত্যন্ত অঞ্চলে গ্রাহকরা এখন সেবা নিতে পারছে মোবাইল ব্যাকিংয়ের মাধ্যমে। বর্তমানে পকেট ভরে টাকা রাখতে হয় না। মোবাইল ব্যাংকিয়ের মাধ্যমেই প্রয়োজনীয় অর্থ আদান-প্রদান করা সম্ভব হচ্ছে। হাতের কাছেই সকল সেবা-এরই নাম ডিজিটাল বাংলাদেশ।’
শুক্রবার বিকেলে জাউয়াবাজারের ডা. রইছ মিয়া মার্কেটে জামান ট্রেডার্সের  
ডাচবাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং শাখার আনুষ্ঠানিক উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
জাউয়াবাজর উন্নয়ন কমিটির সভাপতি আতাউর রহমান আতার সভাপতিত্বে ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এএসএম মিছবাউর রহমান শিলুর পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর সাজআদুর রহমান, আ.লীগ নেতা সৈয়দ আহমদ, ইউপি চেয়ারম্যান মুরাদ হোসেন, আওলাদ হোসেন মাষ্টার, বিলাল আহমদ, কাজী আনোয়ার মিয়া আনু, ডাচবাংলা ব্যাংকিং সিলেটের এরিয়া ম্যানেজার জহিরুল ইসলাম, সুনামগঞ্জের এরিয়া ম্যানেজার সুহেল মিয়া, কামরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা কদর মিয়া, মুক্তিযোদ্ধা নুরুল আমিন, আলহাজ্ব সুন্দর আলী, মুর্শেদ চৌধুরী, যুক্তরাষ্ট্র মিশিগান সিটির সাবেক কাউন্সিলর কাজী মকসুদ আহমদ, জাউয়া ডিগী কলেজেরে উপাধ্যক্ষ মনি শংকর ভৌমিক, অধ্যাপক সমর কুমার সরকার, প্রভাষক নাজমুল হক, ওসি আশেক সুজা মামুন, জাউয়াবাজর ব্যবসায়ি সমিতির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, পাইগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিগেন্দ্র কুমুর তালুকদার, গনিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন, সিলেটস্থ ছাতক সমিতির সাধারণ সম্পাদক আফজাল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এড. সাহাব উদ্দিন।
বক্তব্য রাখেন, ব্যবসায়ী কবির হোসেন, তাহমিদ জামান ইমতিয়াদ, পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক সিরাজুল হক, ইউপি সদস্য আব্দুল কদ্দুছ সুমন, যুবলীগ নেতা আমতর আলী, ছাত্রলীগ নেতা কৃপেশ চন্দ. জয়নাল আবেদীন।

  • [১]