সু.খবর ডেস্ক
প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণের ৫০তম দিনে এসে বাংলাদেশে আক্রান্তের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে। রোববার নতুন করে আরও ৪১৮ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে পাঁচ হাজার ৪১৬ জনে পৌঁছাল। একই সঙ্গে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা বেড়ে ১৪৫ জনে পৌঁছেছে।