- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দেশ বিরোধীদের সাথে আপোষ নয়-পরিকল্পনামন্ত্রী

সোহেল তালুকদার, শান্তিগঞ্জ
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, যারা দেশের শত্রু, মহান মুক্তিযুদ্ধের সময় দেশের বিরোধিতা করেছিল, তাদের সাথে বাঙালি জাতির কোন আপোষ হতে পারে না। উন্নয়নের স্বার্থে দেশপ্রেমিক সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। শুক্রবার বেলা ২ টায়, সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা সদরে এফআইভিডিবি’র কেন্দ্রীয় প্রশিক্ষণ কেন্দ্রের নাম পরিবর্তন করে এফআইভিডিবি’র প্রতিষ্ঠাতা যেহীন আহমদের নামে যেহীন আহমদ একাডেমী ফর হিউম্যান ডেভেলপমেন্ট নামকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন তিনি।
মন্ত্রী আরো বলেন, শান্তিগঞ্জ এলাকায় একসময় কোন কিছুই ছিল না। তখন আমি যেহীন ভাইয়ের সাথে আলাপ করে আমাদের শান্তিগঞ্জে তাদের কার্যক্রম পরিচালনার জন্য অনুরোধ করি। এরপর তিনি অনেক বাধা বিপত্তির পরেও শান্তিগঞ্জে এফআইভিডিবি’র ভবন নির্মাণ করেন এবং তাদের কার্যক্রম শুরু করেন। এরপর আমাদের প্রচেষ্টায় শান্তিগঞ্জ মৎস্য হ্যাচারি স্থাপন করা হয়। তখনও সুনামগঞ্জ সদরের সাথে স¤পৃক্ত ছিলো দক্ষিণের ৮ ইউনিয়ন। এরপর ২০০৬ সালে উপজেলা ঘোষণা হয়। আমি যখন নির্বাচিত হয়ে সর্বপ্রথম আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য নির্বাচিত হই, তখন থেকেই এই এলাকার উন্নয়নে ব্যাপক কর্মকা- হাতে নিয়েছিলাম। এখন তো শান্তিগঞ্জে অনেক কিছুই হয়ে গেছে, শান্তিগঞ্জ উপজেলা পরিষদ, থানা ভবন, টেক্সটাইল ইন্সটিটিউট, শান্তিগঞ্জের পাশে সুনামগঞ্জ সদরে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ স্থাপন হয়েছে, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে।
সভায় এফআইভিডিবির নির্বাহী পরিচালক মোস্তফা রাজির সঞ্চালনায়, বিশেষ অতিথির বক্তব্য দেন, এফআইভিডিবি’র নির্বাহী পরিষদের সদস্য মোস্তাকুর রাজা চৌধুরী, অ্যাডভোকেট এমাদুল্লাহ্ শহীদুল ইসলাম শাহীন, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামান, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নূর হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহবুব আলম, এফআইভিডিবি’র নির্বাহী পরিষদের সদস্য ডা. নাজমুস সাকিব, শান্তিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সকিনা আক্তার, শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ কাজী মুক্তাদির হোসেন।
এর আগে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান শান্তিগঞ্জ এফআইভিডিবি’র কেন্দ্রীয় প্রশিক্ষণ কেন্দ্রের নাম পরিবর্তন করে এফআইভিডিবি প্রতিষ্ঠাতা যেহীন আহমদের নামে যেহীন আহমদ একাডেমী ফর হিউম্যান ডেভেলপমেন্ট এর নামফলক আনুষ্ঠানিক ভাবে উন্মোচন করেন।

  • [১]