পাগলাবাজার প্রতিনিধি
পাগলা হাইস্কুল কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে দেয়াল পত্রিকা ‘দূর্নিবার’ ও সৃজনপত্রের মোড়ক উন্মোচন করা হয়েছে। বৃহস্পতিবার
বেলা ১১টায় প্রতিষ্ঠানের ৯ম শ্রেণির শ্রেণিকক্ষে প্রধান শিক্ষক সৈয়দ রমিজ উদ্দিনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক সাইফুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সৈয়দুল হক।
এছাড়াও উপস্থিত ছিলেন- সহকারী শিক্ষক ফয়জুল বারী, আলা উদ্দিন, হেলাল আহমদ, রুবী তালুকদার, বদরুজ্জামান খান, রেজওয়ান আহমদ, রুমা রানী, শুভ পাল, লিপি চন্দ, স্বতরূপা চক্রবর্তী, কলেজ শাখার প্রভাষক শরাফত উল্লা, সুমন কান্তি দাশ, আলী আহমদ বেলাল, আইন উদ্দিন, সানজিদা আক্তার মোহনা, সৃজনপত্র পত্রিকার সম্পাদক সুদীপ্ত রায়, সহ-সম্পাদক সাইম আহমেদ ফাহিম, দূর্নিবার পত্রিকার সম্পাদিকা সুমাইয়া আক্তার ও সহ-সম্পাদিকা তাছলিমা আক্তার প্রমুখ।