- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দৈনিক আজকের সুনামগঞ্জের অনলাইন ভার্সনের উদ্বোধন

স্টাফ রির্পোটার
দৈনিক আজকের সুনামগঞ্জ পত্রিকার অনলাইন ভার্সন উদ্বোধন ও প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগারে অনুষ্ঠানের মধ্য দিয়ে অনলাইন ভার্সনের উদ্বোধন করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম।
দৈনিক আজকের  সুনামগঞ্জের সম্পাদক ও প্রকাশক আবেদ মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে ও সহকারি বার্তা সম্পাদক শামসুল কাদির মিছবাহ’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত সিনিয়র পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, দৈনিক আজকের সুনামগঞ্জের উপদেষ্টা সম্পাদক লতিফুর রহমান রাজু, প্রধান সম্পাদক মাসুদ আলম চৌধুরী, দৈনিক সুনামগঞ্জের খবরের সম্পাদক ও প্রকাশক পঙ্কজ কান্তি দে, প্রথমআলোর জেলা প্রতিনিধি অ্যাড. খলিল রহমান, মাছরাঙা টেলিভিশন ও দৈনিক জনকণ্ঠের জেলা প্রতিনিধি ইমরানুল হক চৌধুরী, মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি জাকির হোসেন, দৈনিক আজকের সুনামগঞ্জের সহকারি সম্পাদক জসিম উদ্দিন, বিশেষ প্রতিনিধি শাহ আক্তারুজ্জামান, সিনিয়র স্টাফ রির্পোটার মাসুক মিয়া, সিনিয়র স্টাফ রির্পোটার আব্দুল শহীদ, আশিস রহমান, স্টাফ রির্পোটার ও প্রধান চিত্রগ্রাহক আকিফুজ্জামান রিপন, স্টাফ রির্পোটার শহিদুল ইসলাম, লিখন আহমেদ, আহমেদ ইমতি মাসুম, আহমেদ সাবের আরমান, ফয়সল আহমেদ, মোহাম্মদ নায়েম তালুকদার, মোশাররফ হোসেন লিটন, দিরাই অফিসের স্টাফ রির্পোটার জিয়াউর রহমান লিটন, জামালগঞ্জের স্টাফ রির্পোটার তৌহিদ চৌধুরী প্রদীপ, মধ্যনগরের স্টাফ রির্পোটার আব্দুল মান্নান, দক্ষিণ সুনামগঞ্জের স্টাফ রির্পোটার মোহাম্মদ রশিদ আহমেদ, শাল্লার স্টাফ রির্পোটার বকুল আহমেদ তালুকদার, প্রতিনিধি শিব্বির আহমেদ, বিশ্বম্ভরপুরে স্টাফ রির্পোটার আব্দুল গণি আনসারী, দোয়ারাবাজারে স্টাফ রির্পোটার তাজুল ইসলাম, জগন্নাথপুরের স্টাফ রির্পোটার তাজ উদ্দিন আহমদ, জগন্নাথপুর প্রতিনিধি আজহারুল হক ভূইয়া শিশু, তাহিরপুর স্টাফ রির্পোটার রমেন্দ্র নারায়ণ বৈশাখ, গোবিন্দগঞ্জ প্রতিনিধি শংকর দত্ত, ধর্মপাশা স্টাফ রির্পোটার গিয়াস উদ্দিন রানা, প্রতিনিধি সাদ্দাম হোসেন, স্টাফ রির্পোটার মাহবুব আলম, ছাতক প্রতিনিধি ছদরুল আলম প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন সাপ্তাহিক সুনামগঞ্জের সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, ইসলামিয়া ট্রান্সর্পোট এজেন্সির স্বত্তাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী খালেদ মাহমুদ চৌধুরী প্রমুখ।

  • [১]