সু.খবর রিপোর্ট
দৈনিক ইত্তেফাকের ৬৭ তম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উকিলপাড়াস্থ প্রেসক্লাব মিলনায়তনে কেক কাটার মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়। এতে রাজনীতিবিদ, আইনজীবী, শিক্ষক, চিকিৎসক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ আসেন দৈনিক ইত্তেফাকের জন্মদিনে শুভেচ্ছা জানাতে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, সাবেক সিভিল সার্জন ডা. সৈয়দ মনওয়ার আলী, জেলা উদীচীর সভাপতি শীলা রায়, রেডক্রেসিন্ট সোসাইটি’র সাধারণ সম্পাদক অ্যাড. মতিউর রহমান পীর, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক হায়দার চৌধুরী লিটন, সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ, জেলা তথ্য অফিসার আনোয়ার হোসেন, জেলা বিএনপির সহ-সভাপতি আবুল কালাম আজাদ, জেলা রোভার স্কাউটসের সাধারণ সম্পাদক শাহ আবু নাসের, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ফৌজি আরা বেগম শাম্মি, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, অ্যাড. আবুল হোসেন, আওয়ামী মুক্তিযোদ্ধা লীগের সভাপতি আসাদুল্লাহ সরকার, আইন সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশনের সভাপতি মো. ফজলুল হক, জেলা শ্রমিক লীগের সভাপতি সেলিম আহমদ, মোহনা টেলিভিশনের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাশ, সাংবাদিক আল-হেলাল, ঝুনু চৌধুরী, আবেদ মাহমুদ চৌধুরী, সেলিম আহমদ তালুকদার, নারী নেত্রী সঞ্চিতা চৌধুরী, দিলারা বেগম, বিরোধী দলীয় হুইপের একান্ত সহকারী সৌমিত চৌধুরী সস্তু, ব্র্যাকের জেলা প্রতিনিধি এ.কে আজাদ প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি মো. বুরহান উদ্দিন।
ছাতক
ছাতকে দৈনিক ইত্তেফাক পত্রিকার ৬৬ বছর পূর্তি ও ৬৭ তম বছরে পদার্পণ উপলক্ষে র্যাুল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে শহরে র্যালি শেষে ছাতক প্রেসক্লাব কার্যালয়ে কেক কাটেন অতিথিবৃন্দ। পরে প্রেসক্লাব সভাপতি সৈয়দ হারুন অর রশীদের সভাপতিত্বে এবং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের ছাতক প্রতিনিধি আব্দুল আলিমের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ছাতক সরকারি অনার্স ডিগ্রী কলেজের অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা ন্যাপের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ, রাজনীতিবিদ ডাক্তার আফসার উদ্দিন, বাগবাড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শাহিন চৌধুরী, এড. আব্দুস সালাম, মুক্তিযোদ্ধা শুকুর আলী।
তাহিরপুর
তাহিরপুরে দৈনিক ইত্তেফাকের ৬৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় তাহিরপুর উপজেলা প্রেসক্লাব থেকে একটি র্যালি বের উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে পুনরায় প্রেসক্লাবে এসে শেষ হয়।
এরপর তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে তাহিরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলম সাব্বিরের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জী। পরে কেক কেটে কাটা হয়।