শান্তিগঞ্জ অফিস
জাতীয় দৈনিক বায়ান্ন পত্রিকায় সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন কাজী মো. জমিরুল ইসলাম মমতাজ।
পত্রিকার সম্পাদক ও প্রকাশক কবির হোসেন সিদ্দিকীর স্বাক্ষরিত কার্ড ও ফিতা প্রতিনিধির হাতে পৌঁছে দেন সিলেট অফিসের ব্যুরো এম এ রহীম।
কার্ড ও ফিতা প্রদানকালে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুল হক, অর্থ সম্পাদক সোহেল তালুকদার।
আগামী ৩০ ডিসেম্বর মুক্তিযুদ্ধের স্বপক্ষের জাতীয় দৈনিক বায়ান্ন পত্রিকাটি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। এজন্য সংবাদ ও বিজ্ঞাপন সংক্রান্ত বিষয়ে সেলফোন ০১৭১২৮১২৯৮৪ নাম্বারে যোগাযোগ করে সহযোগিতা করার জন্য প্রতিনিধি অনুরোধ জানিয়েছেন।
উল্লেখ্য কাজী মো. জমিরুল ইসলাম মমতাজ, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতির দায়িত্ব পালন করছেন। তিনি ইউরোপ এনটিভি, দৈনিক উত্তরপূর্ব সদর ও শান্তিগঞ্জ প্রতিনিধি, দৈনিক সুনামগঞ্জ খবরের শান্তিগঞ্জ অফিস প্রধান হিসাবে দায়িত্বরত।