- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দৈনিক যায়যায়দিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার
দৈনিক যায়যায়দিনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে কেক কাটা, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম সুনামগঞ্জের উদ্যোগে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দৈনিক সুনামকন্ঠের সম্পাদক বিজন সেন রায়ের সভাপতিত্বে ও মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাসের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র আয়ূব বখত জগলুল্ ।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার আবু সুফিয়ান, মুক্তিযোদ্ধা মালেক হোসেন পীর,   
পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রেজাউল করিম নিক্কু, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবুল মনসুর মো. শওকত, বিএনপি নেতা নাসিম উদ্দিন লালা, শুয়েব আহমদ, জুয়েল আহমদ, সাংবাদিক রওনক আহমদ বখত, শাহাব উদ্দিন, দৈনিক যায়যায়দিনের জেলা প্রতিনিধি ঝুনু চৌধুরী, আরটিভির স্টাফ রিপোর্টার আবেদ মাহমুদ চৌধুরী,চ্যানেল আইয়ের প্রতিনিধি একেএম মহিম, ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রতিনিধি জাকির হোসেন, সিলেট টেলিভিশনের জেলা প্রতিনিধি পলি রায়, দৈনিক সুনামকন্ঠের স্টাফ রিপোর্টার রেজাউল করিম,শামছুল কাদির মিসবাহ, দৈনিক সুনামগঞ্জ ডাকের স্টাফ রিপোর্টার আব্দুল শহীদ, মোহনা টেলিভিশনের ক্যামেরাপার্সন তরিকুল ইসলাম প্রমুখ।

  • [১]