ঢাকা থেকে প্রকাশিত দৈনিক সংগ্রাম পত্রিকার সরকারি মিডিয়া তালিকাভুক্তি বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের বিজ্ঞাপন ও নিরীক্ষা বিভাগের উপ পরিচালক ডায়না ইসলাম সিমা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১২ ডিসেম্বর দৈনিক সংগ্রাম পত্রিকায় ‘শহীদ আবদুল কাদের মোল্লার ৬ষ্ঠ শাহাদাত বার্ষিকী আজ’ শিরোনামে অসত্য সংবাদ প্রকাশ করা হয়। এজন্য গত ২২ জানুয়ারি চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর পত্রিকার সরকারি মিডিয়া তালিকাভূক্তি বাতিল করেছে।
প্রেস বিজ্ঞপ্তি