- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দৈনিক সিলেট বাণী সম্পাদকের মৃত্যুতে দোয়ারা প্রেসক্লাবের শোকসভা

দোয়ারাবাজার প্রতিনিধি
দৈনিক সিলেট বাণী সম্পাদক জাহিরুল হক চৌধুরীর মৃত্যুতে দোয়ারাবাজার প্রেসক্লাবের উদ্যোগে শোক সভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার দুপুরে প্রেসক্লাব কার্যালয়ে প্রেসক্লাব সভাপতি এম এ করিম লিলুর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালীর পরিচালনায় অনুষ্ঠিত শোকসভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সহ সভাপতি          
 বজলুর রহমান, আলাউদ্দিন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আশিক মিয়া, সদস্য আশিস রহমান, কে.এম. আবদাল হোসাইন তালুকদার অপু প্রমুখ।  
এসময় বক্তারা বলেন,‘দৈনিক সিলেট বাণী সম্পাদক জাহিরুল হক চৌধুরী ছিলেন বৃহত্তর সিলেট বিভাগের সংবাদপত্র ও সাংবাদিক গড়ার কারিগর। তাঁর মৃত্যুতে সিলেট বিভাগের সাংবাদিকরা একজন দক্ষ অভিভাবককে হারিয়েছেন। এ শূন্যতা পুরণ হবার নয়। পরে তাঁর রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

  • [১]