স্টাফ রিপোর্টার
‘দৈনিক সুনামগঞ্জের খবর’ নাম দিয়ে ফেইসবুকে ভুয়া আইডি ব্যবহার করে পত্রিকার নামে রাজনৈতিক বিভিন্ন দলের প্রচার, গুজব এবং কুৎসা রটানো হচ্ছে। গত কয়েক দিন যাবৎ পত্রিকার পাঠক ও ফেইসবুক আইডি অনুসারীরা বলেছেন,‘দৈনিক সুনামগঞ্জের খবর’ নামে খোলা এসব ভুয়া ফেইসবুক আইডি ব্যবহারকারীদের পেইজে আইডিধারীদের কোন ছবি নেই, মোবাইল নম্বর কিংবা ঠিকানাও নেই। বরং ফেসবুক আইডির কাভার ছবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছাত্রলীগ সভাপতির ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর ছবি দেয়া আছে। এছাড়াও ছাত্রলীগ সাধারণ সম্পাদক জাকির হোসেনকে অভিনন্দন ও নতুন জেলা কমিটি গঠন করার আহবান জানিয়ে ছবি, সুনামগঞ্জ সদর উপজেলা আওয়ামী যুব লীগের সম্মেলনের ব্যানার দেয়া রয়েছে।
এব্যাপারে ‘দৈনিক সুনামগঞ্জের খবর’ পত্রিকা কর্তৃপক্ষ জানিয়েছেন, ‘দৈনিক সুনামগঞ্জের খবর’ কোনো ফেসবুক আইডি পরিচালনা করেন না। ‘দৈনিক সুনামগঞ্জের খবর’ নামে ফেইসবুকে একটি পেজ রয়েছে এবং এতে প্রতিদিন পত্রিকায় প্রকাশিত সংবাদ শেয়ার করা ছাড়া অন্য কোন পোস্ট বা রাজনৈতিক প্রচারণা করা হয় না।
তাই পত্রিকার পাঠক ও ফেইসবুক পেইজ অনুসারীদের এসব ফেইক আইডি পরিহার করার আহবান জানানো পত্রিকা কর্তৃপক্ষ সম্মানীত পাঠকবৃন্দের প্রতি অনুরোধ জানিয়েছেন।