স্টাফ রিপোর্টার
দৈনিক হিজল করচ সম্পাদক, গ্লোবাল নেটওয়ার্কের স্বত্ত্বাধিকারী শাহাব উদ্দিন আফিন্দি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…..রাজেউন)। শুক্রবার ভোর ৪টায় সুনামগঞ্জ শহরের বিলপাড় নিজ বাসায় মারা যান তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। মরহুম শাহাব উদ্দিন আফিন্দী’র স্ত্রী সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকা নাসিমা রহমান।
মরহুমের প্রথম নামাজে জানাজা বাদ জুমা সুনামগঞ্জ শহরের বিলপাড় মসজিদ প্রাঙ্গণে এবং গ্রামের বাড়ি জামালগঞ্জ উপজেলার ভীমখালি ইউনিয়নের বিছনা গ্রামে দ্বিতীয় নামাজে জানাজা বাদ আসর অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।