দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজারে ইয়াবাসহ পুলিশের বিশেষ অভিযানে ২১ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়েছে। সোমবার দিবাগত রাত ১টায় উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের আজমপুর গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় ২১ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেল সহ দুই জনকে আটক করে দোয়ারাবাজার থানা পুলিশ। আটককৃত দুইজন হলেন আজমপুর গ্রামের মূত ইরফান আলীর পুত্র আঙ্গুর মিয়া (৩৮) ও ডুলপশি গ্রামের মুত রাজু মিয়ার পুত্র মোবারক হোসেন ইমন (২২) ।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর জানান, সোমবার গভীর রাতে আমরা গোপন সংবাদের ভিত্তিতে দুইজনকে ২১ পিস ইয়াবাসহ আটক করি। এসময় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল ও আটক করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।