- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দোয়ারায় জনশুমারি ও গৃহগণনা উপলক্ষে সভা

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলায় জনশুমারি ও গৃহগণনা ২০২২ উপলক্ষে অবহিতকরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে দোয়ারাবাজার উপজেলা হল রুমে উপজেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ।
উপজেলা শুমারি সমন্বয়কারী মো. সুয়েবুর রহমানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান আল তানভীর আশরাফী চৌধুরী বাবু, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতীক, সুরমা ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম বীরপ্রতীক মহিলা ভাইস চেয়ারম্যান ছালেহা বেগম, সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ, কৃষি কর্মকর্তা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু সালেহীন খান, সমাজসেবা অফিসার কামরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার আজাদুর রহমান ভুইয়া, পরিসংখ্যান কর্মকর্তা ও উপজেলা শুমারি সমন্বয়কারী মো. সুয়েবুর রহমান, জোনাল অফিসার মো. সিদ্দিকুর রহমান, রেদুওয়ানুর রহমান, মো. জহির উদ্দিন, মোস্তফা কামাল, আবুল ফাত্তাহ, মো. সালমান, আ,ন,ম বদরুল আলম সহ সকল ইউপি চেয়ারম্যানবৃন্দ।
উল্লেখ্য আগামী ১৫—২১ জুন দেশব্যাপী জনশুমারি ও গৃহগণনা কাজ শুরু হবে।

  • [১]