দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজারে পয়গামে দ্বীন ইসলামী সংগঠনের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। নরসিংদীর হাজীপুর পয়গামে দ্বীন ইসলামী সংগঠনের পক্ষ থেকে ৫ শতাধিক পরিবারের মাঝ ত্রাণ বিতরণ করা হয়।
রবিবার সকাল থেকে সংগঠনে পক্ষ থেকে সদর ইউনিয়নের মাছিমপর, তেগাংগা, মাইজখলা সহ কয়েকটি গ্রামে ৫ শতাদিক পরিবারের মাঝে সংগঠন লোকজন বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ পৌঁছে দেন।
এসময় উপস্থিত ছিলেন পয়গামে দ্বীন সংগঠনের সভাপতি মুফতি মাছুম বিল্লাহ মাহমদী, সহ—সভাপতি বিশিষ্ট ইউটোবার মুফতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক মাওলানা মুফতি ফয়জুল্লাহ আযিজি, সাংগঠনিক সম্পাদক মুফতি এনায়েত উল্লাহ (আমিনপুরী), সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান, কোষাধ্যক্ষ মামুনুল হক,মাওলানা হাবিবুল্লাহ সিরাজ, মাওলানা আহবাব হোসেন প্রমুখ।