দোয়ারাবাজার প্রতিনিধি
‘তামাক নয় খাদ্য ফলান’ প্রতিপাদ্যকে সামনে রেখে দোয়ারাবাজার উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ব তামাক মুক্ত দিবস।
বুধবার সকালে দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি র্যালি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বের হয়। র্যালিটি সড়কের প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফ মুর্শেদ মিশুর সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. মো. আবু সালেহীন খান, উপজেলা শিক্ষা অফিসার পঞ্চানন কুমার সানা, উপজেলা কৃষি অফিসার শেখ মো. মহসিন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. জহুরুল ইসলাম, দোয়ারাবাজার প্রেসক্লাব সভাপতি মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী, সাধারণ সম্পাদক আশিক মিয়া, স্যানিটারি ইন্সপেক্টর মৃদুল মোহন চন্দ্র, উপজেলা ইসলামী ফাউন্ডেশন কেয়ারটেকার জিয়া উদ্দিন প্রমুখ।