- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দোলারবাজারে ওয়াজ ও শীতবস্ত্র বিতরণ

ছাতক প্রতিনিধি
ছাতকের দোলারবাজার ইউনিয়নের জাহিদপুর গ্রামে শামছুল উলামা আল্লামা ছাহেব কিবলাহ ফুলতলী (র.) ও জাহিদপুর গ্রামের মুর্দেগানদের ঈসালে সাওয়াব উপলক্ষে ৩য় ওয়াজ মাহফিল ও শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার তালামিযে ইসলামীয়া জাহিদপুর আঞ্চলিক শাখার উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিলে উলামায়ে কেরামগণ বয়ান পেশ করেন। জাহিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মাও. আব্দুল কাদির ঘোড়াডুম্বরীর সভাপতিত্বে প্রধান অতিথির বয়ান পেশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের অধ্যাপক আল্লামা ছাহেব কিবলাহ ফুলতলী (র.) দৌহিত্র মাও. আহমদ হাসান চৌধুরী শাহান। জাহিদপুর জামেয়া ইসলামীয়া দাখিল  
 মাদ্রাসার সুপার মাও. নুরুল হকের পৃথক সভাপতিত্বে ও তালামিযে ইসলামীয়া জাহিদপুর আঞ্চলিক শাখার কোষাধ্যক্ষ আল-আমিনের পরিচালনায় ওয়াজ মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বয়ান পেশ করেন, মাও. শাহ পীরজাদা নাঈমুর রহমান, মাও. এনামুল হক আজাদী, বুরাইয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাও. সিরাজুল ইসলাম ফারুকী, মাও. আব্দুল আহাদ জিহাদী, জাহিদপুর  জামে মসজিদের ইমাম মাও. সাইদুর রহমান, মাদ্রাসার শিক্ষক মাও. আব্দুল হান্নান, মাও. আবু বক্কর সিদ্দিকী, তালামিযের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান, জাহিদপুর আঞ্চলিক শাখার সভাপতি মাও. মাসুক মিয়া ও সংগঠনিক সম্পাদক ছাব্বির আহমদসহ উলামায়ে কেরামগণ বয়ান পেশ করেন।
এর আগে সংগঠনের সহযোগিতায় ও দেশ-বিদেশের দানশীল ব্যক্তিদের অর্থায়নে জাহিদপুর এলাকার বিভিন্ন গ্রামের গরীব ও   শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।

  • [১]