- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দোলারবাজার উপজেলা বাস্তবায়ন সংস্থার আলোচনা সভা

ছাতক প্রতিনিধি
দক্ষিণ ছাতকের দোলারবাজার উপজেলা বাস্তবায়ন সংস্থার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল শুক্রবার দোলারবাজারে অনুষ্ঠিত হয়েছে।
সংস্থার আহবায়ক আলী আকবরের সভাপতিত্বে ও সাবেক জেলা ছাত্রলীগ নেতা টিএম রায়হানের পরিচালনায় অনুষ্ঠিত ইফতার পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন, সংস্থার যুগ্ম        
আহবায়ক নাছির মিয়া নেছার, ছায়াদ মিয়া, ফটিক মিয়া, আব্দুল খালিক, সদস্য সচিব জিয়াউর রহমান, সমাজসেবী নূর মিয়া, হাজী মাসুক মিয়া আসিক, ফজলু মিয়া, গৌছ মিয়া, সাবেক মেম্বার আব্দুল হান্নান, আসক আলী, আবুল হোসেন, আবুল কালাম মেম্বার, আব্দুল আলিম মেম্বার, আব্দুল আউয়াল, আবাব মিয়া, আলী নূর, ইয়াদ আলী, নজরুল ইসলাম, হেলাল মিয়া, আকবর আলী, সুমন আহমদ, কালা মিয়া, শামীম আহমদ, রুবিজ মিয়া, খাদিমুল ইসলাম, নিজাম উদ্দিন প্রমুখ।
ইফতার পূর্ব মোনাজাত পরিচালনা করেন লন্ডন প্রবাসি হাজী মরম আলী। সভায় বক্তারা অবিলম্বে দোলারবাজারে দক্ষিণ ছাতক উপজেলা বাস্তবায়নের জন্যে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।  

  • [১]