- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দোহালিয়া ইউনিয়ন আ.লীগের ইফতার

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইউনিয়ন আ.লীগের সভাপতি মো. নুর মিয়ার সভাপতিত্বে উপজেলা ছাত্রলীগ নেতা একরামুল হোসেন সুহেল’র পরিচালনায় ইফতার পূর্ব আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন দোহালিয়া ইউপি চেয়ারম্যান কাজী আনোয়ার মিয়া আনু। প্রধান অতিথির বক্তব্য রাখেন, দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মো. ইদ্রিস আলী বীরপ্রতীক, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা পরিষদ সদস্য অ্যাড. আব্দুল আজাদ রুমান, সাবেক ভাইস চেয়ারম্যান মো. হারুন মিয়া, সাবেক ভাইস চেয়ারম্যান ঝর্ণা রানী দাস, উপজেলা আ.লীগের যুগ্ম আহবায়ক  লক্ষ্মীপুর ইউপি চেয়ারম্যান আমিরুল হক, সুরমা ইউ.পি চেয়ারম্যান খন্দকার মামুনুর রশিদ, সাবেক জেলা ছাত্রলীগ নেতা নূরে আলম সিদ্দিকী উজ্জ্বল, উপজেলা আ.লীগ নেতা শফিকুল ইসলাম বাবুল, দোহালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.বশির উদ্দিন, মান্নারগাঁও ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক ভূপতি দাস, স্চ্ছোসেবলীগ নেতা ছালিক মিয়া, প্যানেল চেয়ারম্যান হবুল হোসেন, মুক্তিযোদ্ধা ইলিয়াছ আলী, ওয়ারিছ আলী, আ.লীগ নেতা আফিজ আলী, নুরুল হুদা মুকুট, কাজী নানু মিয়া, সাজিদ মিয়া চৌধুরী, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আবুল হাসনাত সোলায়মান, বজলুল মামুন, সেচ্ছাসেবকলীগ নেতা বরুন চন্দ্র দাস, মিজানুর রহমান কালা মিয়া, জেলা আ.লীগ নেতা অমল চৌধুরী হাবুল, জেলা যুবলীগ নেতা পৌরভ আহমেদ, সুমন দে, অশোক কুমার দাস, সুরমা ইউনিয়ন আ’লীগ নেতা আং রহিম, ইউপি সদস্য আং ছোবহান, সুলতান আহমদ, আং মতিন, নুরুদ্দিন আহমদ, আবুল কালাম, আং বারিক খান, ইউপি সদস্যা সবিতা রানী দাস, রনু বালা দাস, বাহার বেগম, যুবলীগ নেতা  আং হেকিম, কবির আহমদ, বুরহান উদ্দিন, শফিক মিয়া, আইন উদ্দিন, সান উলাহ, স্বপন মিয়া, নারু মিয়া, শ্রমিকলীগ নেতা সদরুল ইসলাম, ছাত্রলীগ নেতা রুমেল আহমদ তালুকদার, সালাহ উদ্দিন চৌধুরী, সোয়েব আহমদ, জুয়েল আহমদ, জিয়াউর রহমান প্রমুখ।

  • [১]