দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়ন পরিষদের নর্ব-নির্বাচিত চেয়ারম্যান কাজী মো. আনোয়ার মিয়া আনু দায়িত্ব গ্রহণ করছেন। রবিবার সকাল ১১টায় ইউনিয়ন পরিষদ হল রুমে পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আফিজ আলীর সভাপতিত্বে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের জেলা উদ্যোক্তা ফোরামের সভাপতি বজলুর রহমানের পরিচালনায়, প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীর প্রতীক, বিশেষ অতিথি হিসেবে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, মান্নারগাঁও ইউনিয়নের পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আবু হেনা আজিজ, মঙ্গলপুর ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদার ছিদ্দিকুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন নব-নির্বাচিত সদস্যা রুনু বালা দাস, বাহার বেগম, সবিতা রানী দাস, সুলতান আহমদ, আব্দুস ছোবহান, নুর উদ্দিন,আফিজ আলী,আবুল মিয়া,বারিক মিয় খান,আলী হোসেন,হবুল হুসেন,আব্দুল মতিন ও সাবেক সদস্য মায়ারানী অধিকারী,নানু মিয়া,মান্নারগাঁও ইউ.পি সদস্য মিনার উদ্দিন, এনজিও প্রতিনিধিএফইভিডিবি সিফরডি ইউনিয়ন কো-অিির্ডনেটর আমজাদ আলী, ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাতি আব্দুল কাইয়ুম দুদু, সাধারণ সম্পাদক বশির উদ্দিন,শাহজাহান চৌধুরী, আনোয়ার হোসেন,জাহাঙ্গীর আলম, সফিক মিয়া,আকলু হুসেন,রুহুল আমিন, রহিম মিয়া,মাষ্টার শামসুদ্দিন,আতাউর রহমান প্রমুখ। সার্বিক ব্যাবস্থাপনায় ছিলেন ইউপি সচিব আমিরুল ইসলাম প্রমুখ।