দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলার দুটি ইউনিয়ন পরিষদকে বাল্য বিয়ে মুক্ত ঘোষণা করা হয়েছে। শনিবার দিনব্যপী বাংলাবাজার ইউনিয়নে এবং নরসিংপুর ইউনিয়নে পৃথক পৃথক সভায় ‘বাল্য বিয়ে না বলুন’ স্লোগানকে সামনে রেখে বেলা ১১টায় বাংলাবাজার ইউনিয়নের বড়খাল স্কুল এন্ড কলেজ মাঠে ইউপি চেয়ারম্যান জসিম আহমেদ চৌধুরী রানার সভাপতিত্বে ও সহকারী শিক্ষক লোকমান হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বাল্য বিবাহ মুক্ত ইউনিয়ন ঘোষণা ও শপথ বাক্য পাঠ করান উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মো. ইদ্রিস আলী বীর প্রতীক।
এদিকে বিকেল ৩টায় নরসিংপুর ইউনিয়নের নরসিংপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে সাবেক চেয়ার্যান হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সোনালী চেলা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বাল্য বিবাহ মুক্ত ইউনিয়ন ঘোষণা ও শপথ বাক্য পাঠ করান উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মো. ইদ্রিস আলী বীর প্রতীক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, ঘিলাছড়া স্কুল ও কলেজের অধ্যক্ষ এ.কে এম মুজিবুর রহমান, এফআইভিডিবি’র সিফরডির উপজেলা ম্যানাজার মিঠু রঞ্জন দাস, ইউ.পি সদস্য ফজলুর রহমান,ইউ.পি সচিব টিঠু রঞ্জন দাস, বোগলাবাজার ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম জুয়েল, মাধ্যমিক শিক্ষা অফিসার মেহের উল্লাহ, দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ সেলিম নেওয়াজ, বড়ইউড়ি আলীম মাদ্রাসার অধ্যক্ষ মাও. সৈয়দ হোসেন কবির, ইউ.পি সচিব সচিকান্ত তালুকদার প্রমুখ।