- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দোয়ারাবাজারে অগ্রণী ব্যাংকের কৃষি ঋণ বিতরণ

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজারে অগ্রণী ব্যাংক লিমিটেড’র উদ্যোগে প্রকাশ্যে কৃষকদের মধ্যে কৃষি ঋণ বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের হকনগর         সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় অর্ধ শত কৃষকের মধ্যে ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক সিলেট ব্র্যাঞ্চের ডিজিএম হারুন অর রশীদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অগ্রণী ব্যাংক লিমিটেড সিলেট (পশ্চিম অঞ্চল) প্রধান ডিজিএম আজিজুল হক, প্রিন্সিপাল অফিসার আশরাফুল ইসলাম।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাখা ব্যবস্থাপক রঞ্জয় কুমার সাহা রায়, ব্যাংক অফিসার সিরাজুল হক, ফিল্ড সহকারী রবিন্দ্র কুমার দাস, সাবেক ইউপি সদস্য মনির উদ্দিন, মানিক মিয়া প্রমুখ।

  • [১]