দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়সল আহমদ, দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর, সুরমা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হালিম বীরপ্রতীক, পান্ডারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ, দোয়ারাবাজার সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হামিদ, দোহালীয়া ইউনিয়নের চেয়ারম্যান শামীমুল ইসলাম শামীম, বোগলাবাজার ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ মিলন খান, বাংলাবাজার ইউনিয়নের চেয়ারম্যান মো.আবুল হোসেন, লক্ষিপুর ইউনিয়নের চেয়ারম্যান জহিরুল ইসলাম, মান্নারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান ইজ্জত আলী তালুকদার, বিজিবির কোম্পানি কমান্ডার ছাইদুর, সাংবাদিক আশিক মিয়া, কামাল পারভেজ, আলাউদ্দিন, মোতালেব ভূইয়া, হারুন অর রশিদ, এছারাও আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভার শুরুতে চলমান করোনা পরিস্থিতি মাস্ক পরিধনে সচেতনতা মুলক আলোচনা, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সন্ত্রাস, জঙ্গিবাদ-মাদক, চোরাচালান প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনামুলক আলোচনা সভায় উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলায় কর্মরত সাংবাদিক নেতৃবৃন্দ।