দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলা সদরের মংলারগাঁও গ্রামের বাসিন্দা, আমেরিকা প্রবাসী এবং নিউইয়র্ক স্ট্রেট আওয়ামী যুবলীগের সিনিয়র সহ সভাপতি রিন্টু লাল দাসের উদ্যোগে মংলারগাঁও, মাজেরগাঁও, মুরাদপুর, দোয়ারাবাজার, পুর্ব মাছিমপুর, পশ্চিম মাছিমপুর, তেগাংগা, বরবন্দ, টেবলাই, হরিপুর, আজমপুর, নৈনগাঁও সহ মোট ১২ টি গ্রামে ৮ শতাধিক বন্যা কবলিত পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। বুধবার সকালে ১২টি গ্রামের বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের আহবায়ক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতীক, উপজেলা আ’লীগের যুগ্ম আহবায়ক আব্দুল খালেক, কেন্দ্রিয় যুবলীগের উপ-সাংষ্কৃতিক সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফজলে রাব্বি স্মরণ, জেলা ছাত্রলীগ নেতা ছালমান, দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল ধর, আওয়ামীলীগ নেতা সারদা কান্ত দাস, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক রতন লাল দাস প্রমুখ।