- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দোয়ারাবাজারে আশ্রয়ণ প্রকল্প ও হাওরে ফসল রক্ষা বাঁধ পরিদর্শনে অতিরিক্ত জেলা প্রশাসক

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজারের সুরমা ইউনিয়নের ভূজনা আশ্রয়ণ প্রকল্প ও হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ পরিদর্শন করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিজন কুমার সিংহ। সোমবার দুপুরে তিনি মুজিববর্ষের ভূমিহীন ও গৃহহীন পরিবারের গৃহনির্মাণ ভূজনা আশ্রয়ণ প্রকল্প ও ফসল রক্ষা বাঁধের কাজ পরিদর্শন করেন। এর পরে উপজেলা ভূমি অফিস, শিশু পার্কের স্থান পরিদর্শন করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য নির্বাহী প্রকৌশলী আবুল কাশেম, উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ, সহকারী কমিশনার(ভূমি)ফয়সাল আহমেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আম্বিয়া আহমেদ, সুরমা ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম বীরপ্রতীক প্রমুখ।
সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিজন কুমার সিংহ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী সততা, আন্তরিকতার সাথে ঘরের কাজ তদারকি করা হচ্ছে। যাদের ভূমি ও ঘর নেই এবং যারা প্রকৃতভাবে ঘর পাওয়ার যোগ্য তাদের মাঝেই ঘর বিতরণ করা হবে।

  • [১]