দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজারে মিতালী প্রিমিয়ার লীগ এমপিএল-২০১৭ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের কাটাখালী বাজারের মিতালী পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে ঝাকঝমকপূর্ণ অনুষ্ঠিত প্রিমিয়ার লীগ এমপিএল ফাইল খেলায় অংশগ্রহণ করে কাটাকালী বাজার টাইগার্স বনাম কাটাকালী সোলজার্স।
প্রথমেই ব্যাটিং করে কাটাকালী টাইগার্স এতে ২০৪ রান সংগ্রহ করে টাকালী টাইগার্স ২০৫ রানের টার্গেট নিয়ে মাঠে নামেন কাটাকালী সোলজার্স ১৩৮ রান সংগ্র করে ৬৬ রানের ব্যবধানে পরাজিত হয় কাটাখালী বাজার টাইগার্স দলের কাছে।
দিনব্যাপি ফাইনাল খেলার অনুষ্ঠানে এমপিএল এর সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নজির, ও মোহাম্মদ আলী যৌথ পরিচালনায় এমপিএল এর পরিচালনা কমিটির সভাপতি অসিত তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ উপজেলা পরিষদ চেয়াম্যান এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক অলিউর রহমান চৌধুরী বকুল, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ছাতক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাইন, মান্নারগাঁও ইউপি চেয়ারম্যান আবু-হেনা-আজিজ, যুক্তরাজ্য প্রবাসী মাসুদ আলম সুমন, জাউয়া ইউপি চেয়ারম্যান মোরাদ হোসেন, দোহালিয়া ইউপি চেয়ারম্যান আনোয়ার মিয়া আনু, জেলা পরিষদের সদস্য এপিপি অ্যাড. আব্দুল আজাদ রুমান, ছাতকের ইউপি সাবেক চেয়ারম্যান ছালিক মিয়া, মিতালী পাবলিক উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি চিত্তরঞ্জন চক্রবর্তী, সামছুউদ্দিন আহমদ মাস্টার, অ্যাড. অনুপ ধর, অ্যাড. তনয় চক্রবর্তী, দোয়ারাবাজার প্রেসক্লাব সভাপতি এম.এ কমির লিলু, তাহের উদ্দিন, ইউপি সদস্য অজিত চন্দ্র দাস প্রজিত, আজাদ মিয়া, হাবিব মিয়া, বেলাল আহমদ, মাসুদ আলম সুজন, তাহের উদ্দিন, তারেক আহমদ, রফিক উদ্দিন, তারেক উদ্দিন, বকুল তালুকদার, সেলিম আহমদ প্রমুখ