দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৭১ সালের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণের গুরুত্ব তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দোয়ারাবাজার উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান আল তানভীর আশরাফী চৌধুরী বাবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল খালেক, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ছালেহা বেগম, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মহসিন হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার আজাদুর রহমান ভূইয়া, দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবদুলাল ধর, মুক্তিযুদ্ধা সাবেক কমান্ডার মো. সফর আলী, প্রাথমিক শিক্ষা অফিসার পঞ্চান্ন কুমার সানা, সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলাম, প্রকল্প বাস্থবায়ন কর্মকর্তা আম্বিয়া আহমদ।