- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দোয়ারাবাজারে কমিউনিটি ক্লিনিক থেকে রোগীকে বের করে দেয়ার অভিযোগ

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলার ফিরোজপুর ক্লিনিকে কমিউনিটি ক্লিনিক থেকে এক রোগীকে টাকার জন্য বের করে দেয়ার অভিযোগ উঠেছে। রবিবার সকালে এই ঘটনা ঘটে।
জানা যায়, রবিবার সকাল ১১ ঘটিকার সময় কমিউনিটি ক্লিনিকের ভূমিদাতা মনফর আলীর ২ বছরের নাতি কে
চিকিৎসার জন্য ফিরোজপুর কমিউনিটি ক্লিনিকে নিয়া যান। কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি জুনাব আলী ও মনফর আলীর মধ্যে প্রথমে টাকার নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায় মনফর আলী টাকা দিতে অস্বীকৃতি জানালে মনফর আলী ও তার অসুস্থ নাতিকে ক্লিনিক থেকে বের করে দেয় সিএইচসিপি জুনাব আলী।
এ ব্যাপারে ফিরোজপুর কমিউনিটি ক্লিনিকের ভূমি দাতা মনফর আলী বলেন,‘আমাকে এপর্যন্ত কয়েক দিন বের করে দেয়া হয়েছে। জুনাব আলী শুধু আমাকে নয় আমাদের গ্রামের আর কয়েক জনকে এরকমভাবে ক্লিনিক থেকে বের করে দিয়েছে। তার আচার আচরণে আমরা অতিষ্ট হয়ে পড়েছি। আমি গরীব মানুষ, দূরের হাসপাতালে যাবার মত সামর্থ নাই আমার, তাই বার বার তার এধরনের আচরণের পরও ক্লিনিকে আসি।
ক্লিনিকের পার্শবর্তী গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান মুহাম্মদ আলী খান জানান,‘ প্রায় সময় আমার কাছে বিচার নিয় আসেন এলাকার লোকজন। জুনাব আলীর বিরুদ্ধে অনেক অভিযোগ আসছে ইতোমধ্যে। টাকা না দিলে রোগীদের ক্লিনিক বের করে দেয় সে।
অভিযুক্ত সিএইচসিপি জুনাব আলী বলেন,‘কমিউনিটি ক্লিনিকে আমরা একটা আইন করেছি। প্রত্যেক রোগীর প্রতি ২ টাকা করে দিতে হয়। রোগীকে বের করে দেয়ার ব্যাপারে জুনাব আলী বলেন, ‘ওই লোক ২/৪ দিন পর পরই রোগী নিয়া আসেন একজনকে সব সময় ঔষধ দিতে পারব না। উনাকে বের করে দেইনি আমি।
উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. জমসেদ আলী বলেন,‘একজন লোক যদি রোগী নিয়া প্রতিদিন আসেন ওই রোগীকে ঔষধ দিতে হবে। রোগীকে চিকিৎসা না দিয়ে এধরনের আচরণ করা ঠিক হয়নি। বিষয়টি তদন্ত করে দেখা হবে। সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেয়া হবে।’

  • [১]