- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দোয়ারাবাজারে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

দোয়ারাবাজার প্রতিনিধি
‘দুর্যোগ ঝুঁকি হ্রাস পূর্ব প্রস্তুতি টেকসই উন্নয়নে আনবে গতি’ প্রতিপ্রাদ্যকে সামনে রেখে দোয়ারাবাজারে দুর্যোগ প্রস্তুতি দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উৎযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১ ঘটিকায় দোয়ারাবাজার দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ মন্ত্রণালয় ও উপজেলা প্রশাসনের আয়োজনে দোয়ারাবাজার থানার পাশের মাঠে র‌্যালি, ভূমিকম্প, অগ্নিকা- বিষয়ক মহড়া ও পরে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান আল তানভীর আশরাফী চৌধুরী বাবু, সহকারী কমিশনার (ভূমি) ফয়সল আহমদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, দোয়ারাবাজার উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক আব্দুল খালেক, মাধ্যমিক শিক্ষা অফিসার আজাদুর রহমান ভুইয়া, দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আম্বিয়া আহমদ, শিক্ষা অফিসার পঞ্চানন কুমার সানা, ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মো. ফয়সল আহমদ, ফিল্ড লিডার মো. নুরুল ইসলাম প্রমুখ। এছাড়াও ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এর উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

  • [১]